পটিয়ার নিম্নাঞ্চল প্লাবিত। মাছের পুকুরের বড় ক্ষয়ক্ষতি

শফিউল আলম -

তিন দিন ধরে টানা বর্ষনে ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে! মাছের পুকুরের পানি উপচে পড়ে মাছ চাষিরা ব্যপক ক্ষতির স্বীকার হয়েছেন। পুকুরের মাছ পাহাড়ি ঢলে ভেষে গিয়েছে। মাছের পোনা চাষিরা ব্যাপক ক্ষতির আশংকা করছে। পাহাড়ি ঢলে পুকুর ডুবে মাছের পোনা ভাসিয়ে গিয়েছে। বহু পোনা চাষিরা মথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করেছেন।
তিন দিন ধরে টানা বর্ষনে পটিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বরলিয়া, ওকন্যারা, মেলঘর, আশিয়া, পিংগলা, বেলখাইন, পেরলা, বাড়ৈকাড়া, বাড়ৈপাড়া, ফান্ডাপাড়া, ওখড়া, আল্লাই (কগজী পাড়া), জংগল খাইন, ওজির পুর সহ আশ – পাশের গ্রামীন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ধামাইর খাল , গরুলুডা খাল (বড় খাল), কেরিঞ্জা খাল ভরাট হওয়ার কারণে এ পানি নামার কোন ব্যবস্থা রইল না। এতে উল্লেখিত অঞ্চলের কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।
তাছাড়া , পূর্ব পটিয়ার হাইদ গাঁও , কেলিশহর , ডেংগাপাড়া, গোবিন্দার খীল, পৌরসভার মাঝের ঘাটা, দক্ষিণ ঘাটা, সুচক্র দন্ডী, কচুয়াই, ভূর্ষী, কাগজী পাড়া, বৈলতলী রোডের এলাকা সমূহ সহ রেল স্টেশনের পূর্ব পাশের মৎস্য চাষিরা প্রচুর ক্ষয় ক্ষতির স্বীকার হয়েছেন।
অচিরেই খাল খননের ব্যবস্থা না নিলে উল্লেখিত অঞ্চলের জনসাধারণ নিঃস্ব হয়ে যাবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত