সমাজের অবক্ষয় রোধে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী। আজ রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিভাসু অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত সমারম্ভ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, প্রাবন্ধিক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আজকে সমাজে যে অবক্ষয়, যে অবস্থা বিরাজ করছে-এগুলোকে ভাঙতে হলে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যারা আছি তারা যদি সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য একটু ত্যাগ স্বীকার করি-তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে। তারা সুন্দর ভবিষ্যৎ পাবে।
¬
চট্টগ্রাম সিটি মেয়র শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার আহŸান জানান। তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় শুধু মুখস্থ বিদ্যা বা মুখস্থ পড়ালেখা শেখার জন্য নয়। মানবিক গুণাবলী অর্জন করার জন্যই স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা শিষ্টাচার শিখবে, বিনয়ী হতে শিখবে।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করে নিজেদেরকে আধুনিক বিশে^র চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য ও দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলবে। শিক্ষা ও গবেষণার সব ধরনের সুযোগ-সুবিধা সিভাসু’তে রয়েছে।
সমারম্ভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল।
উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভাসু’র ৩টি অনুষদে মোট ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
‘সমাজের অবক্ষয় রোধে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’
অনলাইন ডেস্ক
Similar Articles
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

