ক্ষমতায় থাকাকালীন কারো প্রতি প্রতিহিংসাপরায়ণ ছিলাম না-ব্যারিস্টার আনিস

অনলাইন ডেস্ক

আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গতকাল শনিবার গুমানমর্দন ইউনিয়নের উত্তর ছাদেকনগর, কদলবাড়ি, মনোহর বাড়ি, নাথপাড়া, নমঃসুদ্রপাড়া, পেস্কারহাট, ধুরং, বাইগ্যার বাড়ি, পূর্ব গুমানমর্দন, কাটাখালীর কুল, কনাইয়ারহাট, বড়ুয়া পাড়া মাস্টার পাড়া বালুখালী, নুরুইক্কার দোকান, জিলনীবাজার, সুলতানবাড়ি মুৎসুদ্দিপাড়া বোয়ালিয়ারকুল এলাকায় জনসংযোগ ও নির্বাচনী সভা করেন।

কাটাখালীরকুল এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নূরুল আনোয়ার। সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন,একটি নিরপেক্ষ, গ্রহনযোগ্য, সুশৃঙ্খল নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তাই ভোটারেরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট পছন্দের প্রার্থীকে প্রদান করতে পারবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন আমি ক্ষমতায় থাকাকালীন কারো প্রতি প্রতিহিংসা পরায়ন ছিলাম না। আমার এলাকায় জনগণ শান্তিতে ছিল। প্রশাসন দল মতের উর্ধে থেকে নিরপেক্ষ ভাবে কাজ করছে। এলাকার উন্নয়নের জন্য এবার ও জনগন তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তাঁর সাথে ছিলেন ডা. মইনুল ইসলাম মাহমুদ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আকবর হায়দর চৌধুরী, ইউনুস গনি চৌধুরী, কামাল উদ্দীন, চেয়ারম্যান মুজিবুর রহমান , আবু মোহাম্মদ ফোরকান, জাহেদুল আলম চৌধুরী, আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত