নতুন কর্মসূচি দিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল

অনলাইন ডেস্ক

নতুন কর্মসূচি দিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আগামী সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করবে এ রাজনৈতিক জোট।

আজ শুকবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ১৪ দল মিলে বিএনপি জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত