চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান ,জরিমানা

অনলাইন ডেস্ক

ভোক্তা অধিকার চট্টগ্রাম পক্ষ তেকে আজ রিয়াজুদ্দীন বাজারে ৩টি কাঁচা মরিচ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে মোট ১৪,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। প্রতিষ্ঠান গুলো হল প্রণব ট্রেডার্স-২০০০ টাকা,রিয়াজ এন্টারপ্রাইজ-২০০০ টাকা, মেসার্স আনছার ট্রেডার্স-১০,০০০ টাকা।পরে পাহারতলীর সরাইপাড়া এলাকার রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে ৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্,সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত