ব্যর্থ বিদ্রোহের পর প্রথম অডিও বার্তা, যা বললেন প্রিগোজিন

অনলাইন ডেস্ক

রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ থেকে পিছু হটার দুদিন পর প্রথম অডিও বার্তা দিয়েছেন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গতকাল সোমবার ওই অডিও বার্তায় প্রিগোজিন বলেন, সরকার উৎখাতের জন্য তিনি মস্কো অভিমুখে যাত্রা শুরু করেননি।

 

প্রায় ১১ মিনিটের অডিও বার্তায় ওয়াগনার প্রধান আরও বলেন, তার সেনাদলের দুটি শহরের সামরিক স্থাপনা দখল ও মস্কোর দিকে যাত্রার লক্ষ্য ছিল প্রতিবাদ জানানো, সরকার উৎখাত করা নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ আগামী ১ জুলাই থেকে ওয়াগনার গ্রুপকে বন্ধ করে দিয়ে এর সৈন্যদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছিল। প্রিগোজিন বলেন, তার গ্রুপ এর বিরোধী ছিল এবং কমান্ডাররা কেউই মন্ত্রণালয়ের সঙ্গে কোন চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি।

ওয়াগনার গ্রুপকে সক্রিয় রাখার উপায় বের করতে বেলারুশের নেতা আলেকসান্দার লুকাশেঙ্কো সহায়তা করেছেন বলেও জানান প্রিগোজিন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত