ল্যাবএইডের ৬ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক

ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থী তাহসিন হোসাইনের মৃত্যুর অভিযোগে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ছয় চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে। আজ সোমবার মামলাটি দায়ের করেন নিহত তাহসিনের বাবা মনির হোসেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ্ দিবা ছন্দা বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানার পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. এ এম শামীম, ওই হাসপাতালের সার্জন ডা. মো. সাইফুল্লাহ, সহকারী সার্জন ডা. মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশাররফ, ডা. কনক ও হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান।

বাদীপক্ষের আইনজীবী তানভীর বিন সজিব ও ফয়সাল বিন আসাদ মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত