সমাবেশে আসার পথে ষুবদল,ছাত্রদলের উপর ছাত্রলীর হামলা

অনলাইন ডেস্ক

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রধান গেটের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপির বহরে থাকা কয়েকটি বাস কাজির দেউরী আসার পথে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার চালায়।এ সময়  ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটু সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাধা দিয়েছিল। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালায়।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আমাদের সমাবেশে আসার পথে ছাত্রলীগ বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর হামলা চালাই।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত