বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অ্যাখ্যা দিলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফায় এ নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এ বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অ্যাখ্যা দিয়েছেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের বিজয় তুরস্কে বিভাজন আরও বাড়াবে। পশ্চিমাদেশগুলোও এরদোয়ানের বিজয়ে একইসঙ্গে শংকিত ও আশাবাদী। 

 

রিসেপ তাইয়েপ এরদোয়ান, ৬৯ বছর বয়সী রক্ষণশীল রাজনৈতিক শিবিরের এই নেতা আবারও তুরস্কে ক্ষমতার আসনে। দেশটির রাজনীতিতে তার আধিপত্য দুই দশক ছাড়ালো।

স্থানীয় সময় রোববার রানঅফ ভোটের ফলাফলে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত