শুক্রবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৬ মে ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের স্টেডিয়ামের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৬ মে ২০২৩ (শুক্রবার)
সকাল ৬টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন ১১ কেভি বাস-১ নং ফিডারের আওতায়
ক) এইচ-০৪ এ আওতাধীন জুবিলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড, গোয়ালপাড়া, সৈয়দ আহমেদ চৌধুরী লেন।
খ) এইচ/১০ এর আওতাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকাসমূহ।
গ) এইচ/১১ এর আওতাধীন চট্টগ্রাম সার্কিট হাউজ ও বাংলাদেশ নেভি।
ঘ) এইচ/১২ এর আওতাধীন ডিসি বাংলো ও লাভলেইন আংশিক এলাকা।
ঙ) এইচ/১৪ এর আওতাধীন এস এস খালেদ রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ী, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন, ও এস আলম টাওয়ার সহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
চ) এইচ/১৫ এর আওতাধীন ব্যাটারী গলি, দামপাড়া (আংশিক), মেহেদীবাগ, চট্টেশ্বরী রোডসহ আশপাশ এলাকাসমূহ ।

বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন ১১ কেভি বাস-২নং ফিডারের আওতায়
ক) এইচ/০১ : এর আওতাধীন বাংলাদেশ রেলওয়ে, সিআরবি কলোনী, চৈতন্য গলি, বানিয়াটিলা বিআরটিসি, স্টেশন রোড ও আশপাশের এলাকাসমূহ ।
খ) এইচ-০২: পাথরঘাটা ও মাদারবাড়ী অফিস।
গ) এইচ-চ-০৩ : এর আওতাধীন আই ই বি, চট্টগ্রাম ক্লাব, ভিআইপি টাওয়ার, শিশুপার্ক, আর্মি ক্যাম্প, রেডিসন ব্লু ও আশপাশের এলাকা সমূহ ।
ঘ) এইচ-০৫ ও এইচ-০৬: এর আওতাধীন ওয়াসা, দামপাড়া, এমএমআলী রোড, ও. আর. নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোলা পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি সেন্ট্রাল প্লাজা, প্রবর্ত্তক মোড় (সমস্ত প্রি-প্রেইড এলাকা), আমীরবাগ আ/এ, পাঁচলাইশ আ/এ, বাদশাহ মিয়া রোড ।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম : এর আওতাধীন আর-১২ নং ফিডারের আওতায় জামালখান, লিচুবাগান, সিড়ির গোড়া, সিনিয়র ক্লাব চেরাগী পাহাড়, জামালখান পিডিবি অফিসার্স কলোনী, বি ও সি কলোনী, এস এস খালেদ রোড (আংশিক), জে এম সেন লেন (আংশিক) ইত্যাদি এলাকা। বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন আর-১৩ নং ফিডারের আওতায় রহমতগঞ্জ. জেএমসেন, মিডটাউন, হাউজিং সোসাইটি, কথাকলি গলি, আজাদী গলি, চেরাগী পাহাড়, মোমিন রোড, ডিসি হিল, এনায়েত বাজার, মহিলা কলেজ, নন্দনকানন-১, ০২, ০৩নং রোড, বোস ব্রাদার্স ও তৎসংলগ্ন এলাকাসমূহ। বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম : এর আওতাধীন এইচ-১৪নং ফিডারের আওতায় এস এস খালেদ রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ী, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন ও এস আলম টাওয়ারসহ তৎসংলগ্ন এলাকাসমূহ।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত