আমাকে গ্রেফতারের সম্ভাবনা ৮০ শতাংশ: ইমরান খান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদনের জন্য যাব। এ সময় আমাকে গ্রেফতারের সম্ভাবনা ৮০ শতাংশ।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, গণতন্ত্রকে ভেঙে ফেলার জন্য সবকিছু করা হচ্ছে। এ মুহূর্তে আমার ১০ হাজারের বেশি কর্মী গ্রেফতার আছেন। আমার দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে।

বর্তমান সময়কে ‘অনিশ্চিত’ আখ্যা দিয়ে ইমরান খান অক্টোবরের শেষের দিকে জোট সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হওয়ার বিষয়ে তার আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, মনে হচ্ছে তারা অক্টোবরেও জাতীয় নির্বাচন করবে না। আমার দলের পরাজয় নিশ্চিত না করে তারা নির্বাচন করবে না।

উপনির্বাচনে তার দল জয়ী হয়েছে জানিয়ে ইমরান বলেন, তারা পিটিআইয়ের ভয়ে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সবকিছু করছে।

সাক্ষাতকারে ইমরান গত বছর তার ওপর চালানো ‘হত্যাচেষ্টার’ বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘আমাকে হত্যার জন্য ধর্মকে ব্যবহার করা হতে পারে। আমার জীবনের হুমকি এখনো আছে।

ইমরান বলেন, ৯ মে’র ‘দাঙ্গাবাজদের’ সামরিক ও সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করতে যাচ্ছে সরকার। এটা দেখে মনে হচ্ছে আমার দলের ওপর ‘নিষেধাজ্ঞা আরোপের’ চেষ্টা চলছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত