হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

অনলাইন ডেস্ক

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।আজ বৃহস্পতিবার (১৮ মে) হালদা নদীর নয়াহাট এলাকার কয়েকটি পয়েন্টে নমুনা ডিম সংগ্রহ করেন ডিম সংগ্রহকারীরা।গতকাল বুধবার (১৭ মে) বিকালে নদীর কিছু কিছু অংশেও এ নমুনা ডিম পাওয়া যায়।

মেঘের গর্জন ও বৃষ্টিতে পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা।তারা বলেন, রাতে ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, অনেক ডিম সংগ্রহকারী নদীতে জাল নিয়ে নামলেও ডিম পাননি।কয়েকজন ডিম সংগ্রহকারী ২ থেকে ৩ গ্রাম ডিম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

হালদা পাড়ের ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, “মা মাছ এখনো ডিম পুরোদমে ছাড়েনি। আরো দুই-একদিন মেঘের গর্জন ও বৃষ্টিসহ পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে ডিম দেবে মা মাছ।”

স্থানীয় জেলেরা জানান, হালদা থেকে সংগৃহীত মাছের ডিম থেকে উৎপাদিত রেণু, পোনার দেশজুড়ে চাহিদা রয়েছে। দামও ভালো পাওয়া যায়। সাধারণ হ্যাচারিতে কৃত্রিম পদ্ধতিতে উৎপাদিত পোনার চেয়ে হালদার পোনা দ্রুত বড় হয়। এতে মৎস্যচাষীরা লাভবান হয়।

মূলত হালদার কাগতিয়ার আজিমের ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিরচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মাদার্শা ইত্যাদি এলাকায় ডিম পাওয়া যায় বেশি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত