ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ ২ জন আটক চট্টগ্রামে

সাইফুল ইসলাম চৌধুরী

ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ ২ জন আটক চট্টগ্রামে
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকা গ্রহণকালে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক জানায়, দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকলেও প্রক্রিয়া আটকে রেখে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। পরে সংশ্লিষ্ট আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের টাকা গ্রহণকালে তিনজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুদক।
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত