সকাল সকাল বাঁশখালীর হাসপাতাল পরিদর্শনে এম‌পি

অনলাইন ডেস্ক

বাঁশখালীর এমপি মু‌জিবুর রহমান মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) সকাল সাড়ে ৮টায় কোন প্রটোকল ছাড়াই চলে আসেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এসে দেখেন জরুরি বিভাগে একজন চি‌কিৎসক ছাড়া কেউ উপ‌স্থিত হননি। এ সময় তি‌নি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। পরে দীর্ঘ সময় আগত ডাক্তারদের সাথে কথা বলে চি‌কিৎসার মান বাড়ানোর তা‌গিদ দেন।

জানা যায়, নির্বাচনের আগে এলাকার উন্নয়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ উন্নয়নের নানা প্রতিশ্রু‌তি দেন সদ্য নির্বাচিত এই এমপি। তারই ধারাবা‌হিকতায় নতুন এম‌পি মঙ্গলবার সকাল ৮টা ৩৫‌ মি‌নিটে হাসপাতালে যান।

পরে তিনি ৯টা ৫৩ মি‌নিট পর্যন্ত হাসপাতালের ডাক্তার নার্স ও সাধারণ রোগীদের সাথে কথা বলেন। এ সময় তি‌নি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হাসপাতালের প‌রিস্কার-প‌রিছন্নতা বজায় রাখা এবং যথাসময়ে চি‌কিৎসকদের উপ‌স্থি‌তি নি‌শ্চিত করার আহবান জানান।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত