সিইউসিবিএ ইভিনিং এমবিএ প্রোগ্রামে ২৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউসিবিএ ইভিনিং এমবিএ প্রোগ্রামে ২৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চট্টগ্রাম বিজিএমই ভবনে ১৩ জানুয়ারি ২০২৪ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে গ্র্যাজুয়েটরা নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে স্ব-স্ব কর্মজীবনে দক্ষতা, ও সৃজনশীলতা প্রতিফলন করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, চবি একাউন্টিং বিভাগের সভাপতি ও সিইউসিবিএ, বিওজি এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী এর সভাপতিত্বে এবং চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, চট্টগ্রাম জোনের প্রধান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজম্যান্ট বিভাগের সভাপতি প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা ও চবি হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আফতাব উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইউসিবিএ এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব গ্রহণ করেন এবং সিইইসিবিএ অর্ডিন্যান্স বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাবেদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিইইসিবিএ এ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোহরাব মোস্তাফা, সিইইসিবিএ ২৪তম ব্যাচের শিক্ষার্থী দুলাল মিয়া, তানিজা জাহান ও গাজী সাদিয়া আফরিন। অনুষ্ঠানে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সিইউসিবিএ এর কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, প্রোগ্রামে ভর্তিকৃত গ্র্যাজুয়েটবৃন্দ, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত