সপ্তাহব্যাপী মাদার তেরেসা-অক্সফোর্ড সৃজনশীল প্রতিযোগিতার সমাপনী দিবসে কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ ৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। মাদার তেরেসা ফাউন্ডেশন ও অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের আয়োজনে শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপি। উদ্বোধক ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ব্যারিস্টার মানোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রধান পরিচালক মতিউর রহমান সৌরভ। স্বাগত বক্তব্য রাখেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, শানিমা গ্রুপের পরিচালক নিজাম উদ্দিন, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প ও ডাঃ ইমাম হোছাইন ছোবহানী। বক্তব্য রাখেন গ্রীন লিফ সম্পাদক তসলিম হাসান হৃদয়, অক্সফোর্ড ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন, সুজন বড়ুয়া, স্বাধীন বর্মন, বাপ্পি দেব বর্মন, নুর জামাল চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি মহিউদ্দিন বাচ্চু এমপি বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা সফল করতে হলে ছাত্র ছাত্রীদেরকে মেধায় প্রজ্ঞায় স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে এবং আলোকিত ও মানবিক সমাজ নির্মাণে গুণীজনদের সম্মান জানানোও একটি মহৎ উদ্যোগ। ব্যারিস্টার মনোয়ার হোসেন ও এসপি আপেল মাহমুদ ছাত্রছাত্রীদের কে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক মেধাবী ছাত্রছাত্রীদের সনদ ও পুরস্কার এবং ছয়জন গুনীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

