অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উৎসব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২৭ অক্টোবর ২০২৩ চবি ক্যাম্পাসে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১২:০০ টায় চবি জারুলতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে উক্ত বিভাগের সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আফছার আলী, প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, প্রফেসর ড. এম শফিকুল আলম, প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, প্রফেসর ড. নূসরত জাহান কাজল ও প্রফেসর ড. ইকবাল শাহীন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাছুম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মিজানুর রহমান ও জনাব জওশন আরা জলি।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে চবি দর্শন বিভাগের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে উপস্থিত সম্মানিত শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, তাঁদের পরিবারবর্গ ও অতিথিদের বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘‘চবি কলা ও মানববিদ্যা অনুষদের অন্তর্গত চবি দর্শন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ একটি বিভাগ। চবি’র প্রাচীনতম এ বিভাগটি গৌরবের সাথে ৫০ বছর অতিক্রম করেছে। দীর্ঘ পথ পরিক্রমায় অনেক মেধাবী, গুণী ও পণ্ডিত শিক্ষক-গবেষকের নিরন্তরভাবে শিক্ষাদানের ফলে এ বিভাগ থেকে বহু শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে উঁচু আসনে অধিষ্ঠিত হয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছেন’’। এটি এ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। মাননীয় উপাচার্য বলেন, ‘এ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্বসূরীদের ন্যায় জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ হয়ে এ বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে’। তিনি আরও বলেন, ‘দর্শন বিভাগের ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে যে মিলনমেলার সৃষ্টি হয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে’। নবীন-প্রবীণের মিলনমেলার বন্ধন ভবিষ্যতেও অব্যাহত রেখে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের কর্মজীবনের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য বেলুন-ফেস্টুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে চবি দর্শন বিভাগের প্রাক্তন সভাপতিদেরকে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সুবর্ণজয়ন্তী উৎসবে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল-চবি ‘স্মরণ’ চত্বর থেকে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী শোভাযাত্রা, আমন্ত্রিত অতিথিবৃন্দের আলোচনা পর্ব, প্রতিটি ব্যাচের ফটোসেশন, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বনামধন্য ব্যান্ড দল “মিনার রহমান এবং শিরোনামহীন’ এর পরিবেশনা।
“বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে এলামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” -উপাচার্য
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

