আজ ১২ অক্টোবর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির সেপ্টেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় মান্যবর সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সেপ্টেম্বর -২০২৩ মাসে ছিনতাইকৃত টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার, জালনোট উদ্ধার ও আসামি গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, অপহরন মামলার ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার, হত্যা মামলার আসামি গ্রেফতার, হ্যাকিং এর মাধ্যমে অর্থ আত্মসামার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, মোবাইল ছিনতাই চক্রের আসামি গ্রেফতার, চোৱাই পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, অপহৃত শিশু উদ্ধার ও আসামি গ্রেফতার, অজ্ঞান ও মলম পার্টির আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার, চুরি যাওয়া টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার, জিডি মূলে মোবাইল উদ্ধারসহ ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক বিশেষ পুরস্কারপ্রাপ্ত মহানগর গোয়েন্দা ( উত্তর ও দক্ষিণ) বিভাগের বিভিন্ন টিম কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ভেজাল ঔষধ ও প্রসাধনী উদ্ধার ও আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার এবং সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট কর্তৃক আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, কোতোয়ালী থানা কর্তৃক ছিনতাইকৃত স্বর্ণের বার উদ্ধার ও আসামি গ্রেফতার, পাহাড়তলী থানা কর্তৃক অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার।
সেপ্টেম্বর ২০২৩ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মোখলেছুর বহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন অতনু চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)।
শ্রেষ্ঠ থানা কোতোয়ালী (জনাব জাহিদুল কবির, পুলিশ পরিদর্শক ), শ্রেষ্ঠ ডিবি টিমের ইনচার্জ জনাব মোঃ মনির হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ); শ্রেষ্ঠ এসআই (নিঃ) এসআই রনি তালুকদার,কোতোয়ালী থানা ও এসআই (নিঃ) শ্রী নয়ন বড়ুয়া, কোতোয়ালী থানা; এএসআই (নিঃ) সোহেল আহমেদ, খুলশী থানা ও এএসআই (নিঃ) রণেশ বড়ুয়া, কোতোয়ালী থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিঃ) রাজ্জাকুল ইসলাম, কর্ণফুলী থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই সোহেল আহমেদ, পাচলাইশ থানা; শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) শরীর উদ্দিন, চান্দগাঁও থানা; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) রনি তালুকদার, কোতোয়ালী থানা; শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মিজানুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

