প্রবীণ সাংবাদিক ও মুক্ত বুদ্ধি চর্চার সৈনিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সিনিয়র জার্নালিস্টস ফোরাম এর উদ্যোগে ৭ ই অক্টোবর (২০২৩) শনিবার অপরাহ্নে চট্টগ্রাম প্রেসক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক নেতা বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং ফোরাম এর সদস্য সচিব, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সভার সভাপতি এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন প্রাক্তন সভাপতি এম. নাসিরুল হক, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন মো. এনায়েত উল্লাহ, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, প্রদীপ দেওয়ানজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব নির্মল চন্দ্র দাশ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি এস.এম. জামাল উদ্দিন, আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক লাইব্রেরি সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক নেতা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, ১৯৮২ সালের ২৪ শে মার্চ থেকে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত স্বৈরাচার ও সামরিক শাসন বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ছিলেন লড়াকু সৈনিক। সেই সময়ে আন্দোলনরত ১৫ দল, ৭ দল, ৫ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সাথে সমন্বয় রেখে ভূমিকা রাখতেন এবং পেশাজীবীদের একটি গ্রুপের অন্যতম নেতা ছিলেন হেলাল। দৈনিক আজাদীর রিপোর্টারের দায়িত্ব পালনের সাথে সাথে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা নিবন্ধ-অভিমতে সাংবাদিক হেলালের আধিপত্যবাদ বিরোধী অবস্থান স্পষ্ট হয়। রাজনৈতিক ও সাংগঠনিক কারণে অনেকের সাথে মতের ভিন্নতা থাকলেও ব্যক্তি সাংবাদিক হেলালের সততা ছিল সর্বজনবিদিত।
সভাপতির বক্তব্যে কাদেরী শওকত চট্টগ্রাম প্রেসক্লাবের উন্নয়নে সাংবাদিক হেলালের ভূমিকা প্রসঙ্গে বলেন, ১৯৯০ সালের পর চট্টগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের কাজ যখন আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে যায় এবং একটি ভাড়া করা ঘরে সংকীর্ণ পরিসরে ক্লাবের তৎপরতা চালাতে হয়, তখন সাংবাদিক হেলাল নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে প্রেসক্লাবকে ঘুরিয়ে দাঁড় করাতে নিরলস ভূমিকা রাখেন। তৎসময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সরকারের আর্থিক আনুকুল্য ও সমর্থন লাভে সক্ষম হন। এরপর নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের কাজ সম্পন্ন করতে চট্টগ্রামের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থন ও সহযোগিতা আদায় করেন। যে সব কারণে চট্টগ্রাম প্রেসক্লাব আজ একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান। প্রেসক্লাবের উন্নয়নের ইতিহাসে সাংবাদিক হেলাল একটি গোলাপ। ভুলের কারণে এই গোলাপকে অনেকেই ছিঁড়ে ফেলতে চেয়েছে, কচ্লে দিতে চেয়েছে। ইতিহাসের অনেক সত্য ঘটনা স্মৃতির গর্ভে হারিয়ে যায়। প্রেসক্লাবের ইতিহাসে হেলালের অবদান ভুলে যাওয়া ঠিক হবে না। স্মরণসভার সভাপতি কাদেরী শওকত তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, সাংবাদিক হেলাল কয়েক বছর আগে থেকেই পরিবার ও সন্তানের প্রভাবে পুরোপুরি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকওয়া ও পরহেজগারী এখতিয়ার করেছিলেন।
স্বৈর-সামরিক শাসন বিরোধী আন্দোলনে লড়াকু সৈনিক ছিলেন সাংবাদিক হেলাল
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

