চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, সংবিধান ও মানবাধিকার সুরক্ষায় এদেশে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা কার্যকর হয়েছে। এক্ষেত্রে কোনভাবেই আইনী প্রক্রিয়াকে বাধা দেওয়া হয়নি। সংবিধানবদ্ধ আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং আগামী নির্বাচনও সকল দলের অংশদারিত্বমূলকভাবে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশপ্রেমিক আইনজীবীদের একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কারণ তারাই যেকোন দলে বিভক্ত হউক না কেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক ও অভিন্ন থাকবেন। আজ মঙ্গলবার বিকেলে সিএমএম আদালত ভবনের সম্মেলন কক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিতে চার আইনজীবী পদ পদবী পাওয়ায় তাদেরকে চট্টগ্রাম জেলা পিপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আইনজীবীরা সত্য ও ন্যায় বিচারের প্রতীক। এক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গগত কারণে কিছু বিরোধীতা থাকতে পারে তবে তা যেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ চেতনা বিনাশী না হয়। আমি আশা করি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত আইনজীবীরা দলীয় আদর্শ বাস্তবায়নে নিবেদিত হবে। আইনজীবীদের সত্য সুশাসনের পক্ষে থেকে একাত্তরের চেতনায় মাঠে থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামাত একটি কুলাংগার অপশক্তি। তারা স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই বুঝে না বলে আমেরিকার মাধ্যমে ক্ষমতা ভিক্ষা চায়। এই ভিক্ষুক একটি দলকে কখনো জনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত করতে চায় না। আইনী বিচার প্রক্রিয়ায় যারা যুদ্ধাপরাধী ছিলেন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সকল পরিবার প্রত্যক্ষভাবে হানাদার বাহিনীকে সহযোগীতা করেছেন সেই পরিবারের কুসন্তান মাঠ গরম করার অপরাজনীতিতে নেমে এসেছে। এদের কুকৃতির তথ্য অনুন্ধান করার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্বে ও এড. আজাহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ জহির উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. কামরুন নাহার, এড. মোঃ হাসেম, এড. মনতোষ বড়–য়া, এড. অশোক কুমার দাশ, এড. তপন কুমার দাশ, এড. মোঃ ইমরান প্রমুখ।
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

