চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (১৮ জুলাই ভোর ৬টা থেকে ১৯ জুলাই ভোর ৬টা) আক্রান্ত হয়েছে ১১৮ জন।

বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কেউ মারা যাননি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত