বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৫২ জন। সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮০৬ জন।বুধবার (৫ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৯০ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩২ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। মালটায় আক্রান্ত হয়েছে ৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১১ লাখ ৭১ হাজার ২০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯৭ হাজার ৮৭২ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৮২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত