গর্ভে সন্তান নিয়েই আংটিবদল ইলিয়ানার, আড়ালে রইলেন প্রেমিক

অনলাইন ডেস্ক

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রজ। কিন্তু সন্তানের বাবা কে সেটা এখন পর্যন্ত প্রকাশ্যে আনেননি।

যেদিন ভক্তদের মা হওয়ার সুখবর দিয়েছিলেন সেদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটূক্তির শিকার হয়েছেন তিনি। বিয়ে না করেই কিভাবে সন্তানের মা হচ্ছেন, তার সন্তানের বাবা কে? এরকম বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছেন অভিনেত্রীকে।

কিন্তু সেসবের কোনো পাত্তা দেননি ইলিয়ানা। বরং নিজের মতো করে মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সময় সেসব ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।

এবার ভক্তদের ফের চমক দিলেন ইলিয়ানা। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন আংটিবদলের ছবি। যেখানে গেছে, এক পুরুষের হাতে হাত দিয়ে রয়েছেন তিনি।

তাহলে সেই পুরুষই কি হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তাহলে বাগদান সারলেন নায়িকা? কে এই ইলিয়ানার সঙ্গী? এক ছবিতেই এতগুলো প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই স্টোরি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমার মতে এটাই রোম্যান্স।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।

এরপরই খবর রটে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে চাননি ইলিয়ানা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত