মঞ্চে হঠাৎ পড়ে গেলেন বাইডেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে ডিপ্লোমা (ডিগ্রি) হস্তান্তর অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান বাইডেন। এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে দু’হাত ধরে টেনে তোলেন।

তবে এ ঘটনায় তিনি কোনও আঘাত পাননি বা তার কোনও ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।জো বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। তিনিই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট।

জানা গেছে, বাইডেন ওই অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সাথে করমর্দন করেছেন।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত