চবিতে রাতের পর দিনেও ছাত্রলীগের দু`গ্রুপে সংঘর্ষ, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া

অনলাইন ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

দুপুর দেড়টার দিকে শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।

দুপুর সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপকে উত্তেজিত দেখা গেছে। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এর আগে বুধবার রাতে ক্যাম্পাসে একই গ্রুপগুলোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত