শুক্রবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৯ মে ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১৯ মে ২০২৩ (শুক্রবার)
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন ১১ কেভি পটিয়া থানা ফিডার (আংশিক) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি পটিয়া থানা ফিডারের আনোয়ারা রোড, মাঝের ঘাটা, পাইক পাড়া এলাকায় মেরামত ও সংরক্ষণ কাজসহ বিভিন্ন বৈদ্যুতিক লাইনের উভয় পার্শ্বের গাছের ডালপালা কর্তন করা হবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত