যে কারণে এশিয়া সফর বাতিল করলেন বাইডেন

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঋণ সংকটের কারণে এশিয়ায় আসন্ন সফর স্থগিত করেছেন। তিনি সম্ভাব্য ঋণ সংকট এড়াতে আলোচনার জন্য দ্রুত ওয়াশিংটনে ফিরে আসবেন। মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

বাইডেন বুধবার জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানে গেছেন, তবে মার্কিন ঋণের সীমা বাড়ানোর জন্য দেশীয় সংকট মোকাবিলায় পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় পরবর্তী সফর বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘সংকট এড়াতে সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের জন্য প্রেসিডেন্ট বাইডেন রোববার যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।’

এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এবং তার দল একটি বাজেট চুক্তি প্রদানের জন্য কংগ্রেসীয় নেতৃত্বের সঙ্গে কাজ চালিয়ে যাবে। যাতে এটি প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছতে পারে।’

এ-৭ শীর্ষ সম্মেলনের পর বাইডেন সিডনিতে কোয়াড নেতাদের এক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল, যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে একত্রিত করবে।

তবে হোয়াইট হাউস বলেছে, বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ফোন করে এই সফর বাতিল করার কথা জানিয়েছেন এবং তাকে একটি অনির্ধারিত তারিখে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের প্রথম ‘ঐতিহাসিক’ সফরে পাপুয়া নিউগিনি যাওয়ার কথা ছিল। কারণ ওয়াশিংটন এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বেইজিংয়ের সঙ্গে লড়াই করছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত