মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহনের পর গত শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসলে নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। সে থেকে অদ্যঅব্দি ফুলে ফুলে সিক্ত করছেন চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী অধিবাসী, দলীয় নেতা কর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
ফুলেল শুভেচ্ছায় আপ্লুত আবদুচ ছালাম এমপি অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, মহান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের মূহুর্তটা আমার জীবনের শ্রেষ্ট সময়। এ সময়টা উপহার দিয়েছেন আমার এলাকার জনগণ। মহান সৃষ্টিকর্তার রহমতে জনগণের কাছে যাওয়ার, জনগণের ভালবাসা অর্জনের সুযোগটা পেয়েছি আমার নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ও প্রিয় নেতা চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে। তাই আমি মহান রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। অশেষ কৃতজ্ঞতা আমার নেত্রী দেশরতœ শেখ হাসিনা ও আমার জনগণের প্রতি। গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও আমার রাজনৈতিক গুরু এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রয়াত সকল আওয়ামী লীগ নেতাদের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রেরণাকে সাথী করে আমার মানুষের কল্যানে কাজ করা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমি স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে এলাকার সংসদ সদস্য নির্বাচনে অংশ নেব। আমার নেত্রী আমাকে দুই বার নৌকা প্রতীক দিয়েছিলেন, দল ও রাস্ট্রের বৃহত্তর স্বার্থে নেত্রীর সিদ্ধান্তের আমি সরে দাঁড়িয়েছিলাম। মেঘে মেঘে বেলা কম হয়নি, বয়সটা অনেক হয়ে গেছে। এবার যদি আমি আমার কাজে মানুষের সন্তুষ্টি আদায় করতে পেরেছি কিনা যাচাই করতে না পারি, তবে আর পারব কিনা সে নিশ্চয়তা আমার ছিলনা। তাই নৌকা প্রতীক না পেলেও আমার নেত্রীর অনুমতি নিয়ে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছি। কেটলি প্রতীকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে জনগণ আমাকে বিজয়ী করেছেন। আমি মানুষের এ ভালবাসার ঋণ তাদের কল্যানে নিজেকে উজার করে দিয়ে দিতে চাই। আমি এখন আরো বেশী উৎসাহিত, অনুপ্রাণিত ও প্রত্যয়ী। মানুষ আমাকে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার কর্মধারা সঠিক। আমি সততা, নিষ্ঠা, মেধা ও শ্রম দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছি। আমি আমার এ কর্মধারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বয়ে নিতে চাই।
মানুষের ভালোবাসায় সিক্ত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

