৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় উপলক্ষ্যে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আয়োজিত ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ০৮ জানুয়ারি ২০২৪ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ও চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষ। চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন চবি সহকারী রেজিষ্ট্রার বিধান রায়।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে স্বতঃস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগ করায় জনগণকে তিনি ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, “৭ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, তা বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।” মাননীয় উপাচার্য দেশের উন্নয়ন-অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে জ্ঞান-গবেষণা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, চবি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে”
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

