ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ০২ জানুয়ারী ২০২৪ খ্রি. মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকার ১৩ নং পাহাড়তলী ওর্য়াডে গনসংযোগ করেন। পরে তিনি পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনীস্থ দূর্গামন্দির প্রাঙ্গনে উঠান বৈঠক ও মতবিনিময় করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেন, হানাহানি, সংঘাত, সংঘর্ষ, হিংসা-বিদ্বেষের রাজনীতিতে আমি বিশ^াসী নই। এ সব অপরাজনীতি ও অপকর্ম আমি মনে প্রানে ঘৃণা করি। আমি নির্বাচনে একজন প্রতিদ্বন্ধী। আমার প্রতীক ফুলকপি। ভোটারাই আমার একমাএ সম্বল,তারা আমাকে ভোট দিলে আমার নির্বাচনী এলাকা কে সব ধরনের অপকর্ম,অপরাজনীতি, সংঘাত, সংঘর্ষ ও হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত রাখবো। আমার নির্বাচনী এলাকা হবে শান্তি ও সুষম উন্নয়নের রোলমডেল। সাবেক মেয়র মনজুর আলম সকলকে সব ধরনের লোভ-প্রলোভন মুক্ত থেকে নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তার ফুলকপি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। স্বতন্ত্র প্রার্থী বলেন, সুষ্ঠু নির্বাচন, সকলের নিকট গ্রহনযোগ্য পরিবেশ বজায় থাকলে ফুলকপির বিজয় কেউ ঠেকাতে পারবে না- এ বিশ^াস আমি পোষণ করি। সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনের দিন স্বাধীন মত প্রকাশের জন্য পরিবেশ সুরক্ষা করবেন এ বিশ^াসে আমি বিশ^াসী। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক আবুল কাশেম। আলোচনা করেন আলহাজ¦ মোহাম্মদ শাহীন আলম, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, শামসুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সাহাবুদ্দিন, মোহাম্মদ শাহীন, সুমন চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, বাদল চন্দ্র দাশ, বিশ^জিত দাশ, কৃষ্ণ চৌধুরী, প্রকাশ চন্দ্র দাশ, জয় চন্দ্র দাশ, শুক্লা দাশ, শ্যামলী দাশ, ফেরদৌস রহমান । পরে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আগত নানা শ্রেণি ও পেশার লোকজনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্টদের সাথে নীতিনির্ধারনী বৈঠক করেন।
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

