মহিউদ্দিন বাচ্চু জন্য নৌকায় ভোট চাইলেন নাছির

অনলাইন ডেস্ক

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, এখনই সময় এসেছে ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের অর্জন ও সাফল্যগুলো পৌঁছে দেওয়ার।কেন্দ্রে যাতে শান্তি-শৃঙ্খলা বজাই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বিএনপি-জামায়াত নির্বাচনে না এলেও আরো নিবন্ধনকৃত দল, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। মনে রাখতে হবে ২০২৪ এর নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং।

তিনি আজ সোমবার (১ জানুয়ারি) নগরের ২৫ নং রামপুরাস্থ রূপসা বেকারি সমানে চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে প্রচারণা করেছেন ।

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি জনগণের ভালবাসা নিয়ে নৌকা প্রতীক পেয়েছি। যদি নির্বাচিত হই এই ভালবাসার প্রতিদান দেব। আমি আপনাদের সমস্যাগুলো জানি, তা সমাধানে যেখানেই আমাকে যেতে হয় আমি সেখানেই যাবো।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একেএম বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম ১০ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম ফারুক, সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তারেক মাহমুদ পাপ্পু, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, এরশাদ উল্লাহ প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত