চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি: রবিবার দিনব্যপি নানা কর্মসূচী পালন করেন। তার গনসংযোগ কর্মসুচীর অংশ হিসেবে তিনি পবিত্র আছরের নামাজ আদায় করেন মইন্যাপাড়া বায়তুস সালাম জামে মসজিদে। নামাজের পর তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ২৬ নং ওয়ার্ডে মইন্যাপাড়া, সুন্দরীপাড়া, নাথপাড়া, আচার্যপাড়া, আব্বাসপাড়া, লোহারপোল, ফুল চৌধুরীপাড়া, শাহজাহান বেকারী এলাকা, গলাচিপা পাড়া, ইলিয়াছ কমিশনার বাড়ী এলাকা ও ফইল্লাতলি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ১০ টি পথসভায় বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আমার ফুলকপি প্রতীকে ভোট দিন। নির্বাচিত হলে পানিয় জলের অভাব পুরণসহ গরীব মুমূর্ষ রোগীদের সেবায় বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সরবরাহ করা হবে। তিনি আরো বলেন, গরীবের সন্তানদের পড়া-লেখা করার জন্য আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, কারিগরী শিক্ষায় নারীদের উৎসাহিত করার জন্য সাগরিকা থেকে নাসিরাবাদ পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করা হবে। তিনি বলেন, আমার নির্বাচনি এলাকাকে দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি আদর্শ এলাকায় পরিনত করা হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং আমাকে ফুলকপি প্রতীকে একটি ভোট দেবেন। মইন্যাপাড়া বায়তুস সালাম জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা খোবাইবুর রহমা। পথ সভা সমূহে অন্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. কুলসুম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ খোরশেদ, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রফিক, হাছান, সালাউদ্দিন, আজম, মোহাম্মদ রবিন, রানা, শরীফ, জাহাঙ্গীর, নুর হোসেন, কাশেম, দিদার, সেলিম, শাহীন, মামুন, ইমরান সহ অন্যরা। গণসংযোগের পর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা
খ্রিস্টীয় ২০২৪ উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং সকল নাগরিকের কল্যাণ কামনা করেন।
দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি আদর্শ এলাকায় পরিনত করা হবে
অনলাইন ডেস্ক
Similar Articles
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

