চট্টগ্রাম-৯ আসনে ছেলের জন্য মায়ের ভোট প্রার্থনা

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আ’লীগ মনোনীত প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর মহিলা আ’লীগের সভানেত্রী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা মিসেস হাসিনা মহিউদ্দিনের নেতৃৃত্বে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও চসিক কাউন্সিলর নিলু নাগের ব্যবস্থাপনায় অদ্য ২০ ডিসেম্বর সকাল থেকে ১৯ নং দক্ষিণ বাকলিয়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে মিসেস হাসিনা মহিউদ্দিন বর্তমান আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আ’লীগ প্রধান শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় নিলু নাগ বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই আসনে যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিকে নৌকা প্রতীক দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তির প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ওর্য়াড কাউন্সিলর নুরুল হক মিয়া, মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, কাউন্সিলর আঞ্জুমান আরা, মহিলা নেত্রী হাসিনা আক্তার টুনু, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, আমিনুল ইসলাম, লক্ষণ দাশ, সাদির হাসানসহ ওর্য়াড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত