সুুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
আজ বুধবার সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২০২৪) বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। সভাপতিত্ব করেন জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, সেবাপ্রদান সহজিকরণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়ন এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠাই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন,‘সুশাসন প্রতিষ্ঠায় আমাদেরকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, তথ্য অধিকার আইন বিষয়ে আলোচনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক ও তথ্য অধিকার কমিটির ফোকাল পয়েন্ট খলিলুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সিটিজেন’র চার্টার বিষয়ে আলোচনা করেন উপপরিক্ষা নিয়ন্ত্রক ড. মো: নুরুজ্জামান।
সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে’ -অংশীজনের সভায় সিভাসু উপাচার্য
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

