চট্টগ্রামের জেলা পিপি’র উদ্যোগে মেহেরপুরের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে ১২০ জন আইন কর্মকর্তা ও সিনিয়র আইনজীবী মেহেরপুরস্থ মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ স্থানে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্য গত ২রা নভেম্বর চট্টগ্রাম হতে যাত্রা শুরু করে। স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তর্বক অর্পন করেন। এই সময় জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিসৌধে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মুজিবুল হক, চট্টগ্রাম মহানগর পিপি এড. আবদুর রশিদ, সিডিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন আক্তার মোস্তাক, এড. অশোক দাশ, এড. আইয়ুব খান, বর্তমান সাধারণ সম্পাদক এড. এইচ এম বজলুর রশিদ মিন্টু, বিশেষ পিপি (সাইবার ট্রাইব্যুনাল) এড. মেজবাহ উদ্দিন চৌধুরী, বিশেষ পিপি (নারী ও শিশু ) এড. মোঃ মুহিবুল্লাহ, অতিরিক্ত পিপি এড. চন্দন তালুকদার, এড. সামশুদ্দিন টিপু, এজিএস এড. মোঃ ইমরান উদ্দিন, অতিরিক্ত পিপি এড. মোঃ মহসিন , এড. তপন কুমার দাশ, এড. ভবতোষ নাথ, এড. ফখরুদ্দিন জাবেদ, এড. মাহতাব উদ্দিন চৌধুরী , এড. আক্তারুজ্জামান রুবেল, এড জাহিদুল ইসলাম, এড. হাদী হাম্মাদ উল্লাহ, এড. আফজাল হোসেন, এড. আরমান শাহ, এড. বিবেকানন্দ দাশ, এড. নুর জাহান মুনা, এড. আয়েশা সিদ্দিকা প্রমুখ। সভাপতির বক্তব্যে এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এই জাতিকে মুক্তির সংগ্রামে সম্মুখ সমরে প্রস্তুত করেছিলেন। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তির সংগ্রামের চুড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। যা বাঙালি জাতির স্বাধীনতার টার্নিং পয়েন্ট। আজ আমাদের শপথ নিতে হবে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন সাম্প্রদায়িক অপশক্তি , স্বৈরাচার কিংবা পশ্চিমা ধ্যানধারণার লালিত এই দেশীয় দোষররা যাতে ধ্বংস করতে না পারে। শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, কুষ্টিয়ার লালন শাহের মাজার, রবিন্দ্র কুটির, লেখক মীর মোশারফ হোসেনর বাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত