হরতালে প্রায় যানবাহন শূন্য চট্টগ্রাম মহানগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

অনলাইন ডেস্ক

রোববার (২৯ অক্টোবর) ভোর থেকে হরতাল চলাকালে চট্টগ্রাম  মহানগরীর দক্ষিণ চট্টগ্রাম ও মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চোখে পড়েনি। তবে সড়কে কয়েকটি লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুর পাল্লার অফিসগামী যাত্রীরা।

চট্টগ্রাম নগরীর কোথাও বিএনপির কোন নেতাকর্মীকে দেখা না গেলেও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এর নেতৃত্বে একটি মিছিল দেখা গেছে।অধিকাংশ নেতা কর্মী গ্রেফতারের আতংকে রয়েছেন।সকাল আটটায় মহানগর বিএনপির সদস্য সচিব বাবুল হাশেম বক্কর ও কিছু নেতার বাড়িতে পুলিশ তল্লাশি চালাই।

জানা গেছে, চট্টগ্রাম-মীরসরাই রুটে মীরসরাই এক্সেপ্রেস, চয়েস ও উত্তরা পরিবহনের বাস নিয়মিত চলাচল করে থাকে। কিন্তু হরতালেরর কারণে চট্টগ্রামের বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে কোনো বাস ছেড়ে যায়নি।

এছাড়াও চট্টগ্রাম-ঢাকা-ফেনী-নোয়াখালী-লক্ষিপুর-ভোলা এইসব জেলার দূর পাল্লার কোন গাড়ি এই রিপোর্ট লিখা পর্যন্ত চোখে পড়েনি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত