ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেছেন, অবচেতন মনেই নিজের দেশ সম্পর্কে একটা শ্লাঘা কাজ করে। আমাদের মাতৃভূমি মানব উন্নয়নের সূচকে অনেক দেশের চেয়ে এগিয়ে। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যেও পিছিয়ে নেই। তবে যে আবদ্ধ ধারণার পক্ষে হয়তো নিরঙ্কুশ সমর্থন মিলে যায় তা হলো-অতীতের সবকিছুই ভালো। খাবারের গুণ, সেবার মান বা কাজে নিষ্ঠা-কোনো কিছুই আগের মতো আমাদের মন ছোঁয় না। বিশ্ব এখন ছোট হয়ে এসেছে। উন্নত বিশ্বের সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। উন্নত জীবন আমাদের আকৃষ্ট করছে। আমরা প্রতিনিয়ত নিজেদের সঙ্গে সভ্য দুনিয়ার তুলনা করি। বিত্ত ও ভোগের আয়োজন আমাদের প্রলুব্ধ করে তোলে। নিজেকে তুচ্ছ ও অসহায় মনে হয়। অনায়াসে ভোগের রাজ্যে আমরা প্রবেশের জন্য মুখিয়ে থাকি।
তিনি গতকাল চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন বে ব্লুতে দুইদিন ব্যাপি আন্তর্জাতিক শিক্ষা মেলা এক্সপোর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যাপক এ. কে.এম নূরুল বশর ভূঁইয়া সুজনের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়ন মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. আনিসুর রহমান ও মি: উজ্জ্বল, বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, মোহাম্মদ ইসহাক, মার্টিন হোড়, গাজী তারেক ইবনে মোহাম্মদ, অধ্যাপক এ. কে.এম নূরুল বশর ভূঁইয়া সুজন, মুনিরুল হক, সুজন দাস, কামরুল ইসলাম টিটু, মানজুমা মোর্শেদ, এস এম জামিল ইকবাল, শাহনেয়াজ সুমন, রাজীব আহমেদ প্রমুখ।
উক্ত মেলায় ভারত, মালেশিয়া, কানাডা, লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশ অংশ গ্রহণ করে। বাংলাদেশের স্বনামধন্য সকল কনসালটেন্সি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে যেতে আগ্রহী সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আমাদের দেশ শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যেও পিছিয়ে নেই-ব্যারিষ্টার মনোয়ার
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

