চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির নবনির্বাচিত আহবায়ক এডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দরা। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটার অধিকার নেই, এক কথায় গণতন্ত্রহীনভাবেই চলছে এই দেশ।এদেশের মানুষ ভোট দিতে পারে না। কথা বলতে পারে না। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই মামলা হয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। প্রতিদিন ঘুম থেকে উঠেই কোট বিল্ডিং এ মামলার হাজিরা দিতে যাওয়া দৈনিক রুটিনে পরিণত হয়েছে। যারা চাকরিজীবী তাদের যাওয়ার কথা অফিসে,আর যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার কাজে অফিসে , ছাত্রদলের নেতা কর্মীদের যাওয়ার কথা কলেজ —বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাদের ঘুম থেকে উঠেই যেতে হয় রাজনৈতিক বিশ্ববিদ্যালয় কোট বিল্ডিং এ হাজিরা দিতে। এই স্বৈরাচার সরকার কোট বিল্ডিং কে একটি রাজনৈতিক পাঠশালায় তৈরি করেছে। এই ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের দুর্নীতি দুঃশাসন এবং বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন অচিরেই অবসান ঘটবে ইনশাল্লাহ। আমরা আশা করব অতীতের ন্যায় আগামীতেও আপনারা বিএনপি’র মামলাগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকবেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে স্বৈরাচারী কারাগার থেকে মুক্ত করবেন। তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির আহবায়ক অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া ,সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ ,যুগ্ন আহবায়ক অ্যডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী,আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুর্শিদ আলম, অ্যাডভোকেট নেজামউদ্দিন,অ্যাডভোকেট মাহমুদ—উল আলম চৌধুরী (মারুফ) ,অ্যাডভোকেট এরফানুর রহমান ,অ্যাডভোকেট এম দেলোয়ার হোসাইন , অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ ,অ্যডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট ইকবাল হোসেন,অ্যাডভোকেট সাইফুল ইসলাম , অ্যাডভোকেট মো:লোকমান,অ্যাডভোকেট আবু ওবায়েদ সাইদ,অ্যাডভোকেট মো:মিজবাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ডা.শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

