চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, স্যানশন, অর্থনৈতিক অবরোধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বাধিয়ে দিয়ে যে অপশক্তি দুঃসহ মানবিক সংকট তৈরি করে তুলেছে তারা বিশ্ব মানবতার ভয়ঙ্কর শত্রু। এই শত্রুর আশ্রিত ও লালিত-পালিত এদেশীয় এজেন্টরা বাংলাদেশকে বিদেশী প্রভুর দখলদারিত্ব কায়েম করে যুদ্ধ যুদ্ধ খেলার ক্রীড়া ক্ষেত্র বানাতে চায়। বিদেশি প্রভুর এই তাবেদাররা একাত্তরের পরাজিত অপশক্তির পাপিষ্ট বশংবদ এবং আলবদর-রাজাকার ও কথিত শান্তি কমিটির কু-পুত্র ও নাতি-পুতি। এদের বিতাড়িত বাংলাদেশকে বাঙালির নিরাপদ বাসভূমিতে পরিণত করতে হবে। তিনি আজ শনিবার বিকেলে ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত শোভা যাত্রা পূর্ব শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনে কে আসুক বা না আসুক তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। সাংবিধান সম্মতভাবে স্বাধীন নির্বাচন কমিশন ও শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবেই। নির্বিঘেœ এই নির্বাচন যাতে হয় এবং বাধাগ্রস্থ না হয় সেই লক্ষে আমরা রাজপথে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করে যাবো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল- এটা যাদের সহ্য হয় না তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। কিন্তু তারা জানেনা সশস্ত্র মুক্তিযুদ্ধ ও এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনত একটি দেশ কখনো ধ্বংস হয় না; বরং যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, আমরা শান্তি চাই। শান্তি বজায় থাকলে উন্নতি ও অগ্রগতির চলমান থাকবে। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৫ বছর ধারাবাহিক ক্ষমতায় থাকায় দেশ আজ উন্নয়নের শিখরে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে উন্নত দেশ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। সবচেয়ে বড় কথা আমাদের সৃষ্ট এই বাংলাদেশকে কিছুতেই ধ্বংস হতে দিতে পারি না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, কার্যনির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, দিদারুল আলম এমপি। সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী, মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপি, থানা আওয়ামী লীগের সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন, অধ্যাপক আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব নুরুল আমিন, অধ্যাপক মোঃ ইসমাইল, সরওয়ার মোর্শেদ কচি, সাবের আহমদ, জহুরুল আলম জসিম, কায়সার মালিক, এরশাদ মামুন, ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দীন জুয়েল, হাবিবুর রহমান চৌধুরী, আসলাম হোসেন, লুৎফুল হক খুশী, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু প্রমুখ।
আগামীকাল রোববার বিকাল ৩টায় দারুল ফজল মার্কেটস্থ বনফুল চত্বরে ১৪, ১৫, ২০, ২১, ২২, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
যুদ্ধে বিজয়ী বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হবে-আ.জ.ম. নাছির
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

