উত্তর জেলা বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপির রোডমার্চ কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ মীরসরাইতে পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে বিএনপি পরিবারের এক শিশুকে তারা মেরে ফেলেছে। উল্টো পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপির দুইজন নেতার বাড়িতে হামলা করেছে, ভাংচুর চালিয়েছে। প্রতিটি কর্মসূচি আসলেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। এটা তারই ধারাবাহিক হামলা।
শনিবার বিকালে আগামী ৫ অক্টোবর রোডমার্চ কর্মসুচীর প্রেক্ষিতে সাম্প্রতিক মিরসরাই উদ্বুদ্ধ পরিস্থিতির আলোকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান বলেন, হামলা চালিয়েছে-আমাদের লোকজন আত্মরক্ষার চেষ্টা করেছে। এরই মধ্যে পড়ে দোকানের কর্মসূচি আহত হয়েছে। পরবর্তিতে তার মৃত্যু হয়। ওই কর্মসূচি সপ্তাম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছে। আওয়ামী লীগ দাবি করছে, সে ছাত্রলীগ করে। তাদের যে দাবি তাতে মনে হয় প্রাইমারি স্কুলের শিশুরাও ছাত্রলীগ করে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে প্রস্তুতিসভার আহবান করা হয়। প্রস্তুতিসভা শেষে সবাই বের হয়ে যাওয়ার মুহুর্তে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের লোকজনের উপর হামলা করে। আমাদের লোকজনও আত্মরক্ষার চেষ্ঠা করে। এ সময়ে পাশের এক দোকান কর্মচারী মোবাইলে সেই হামলার ঘটনা ভিডিও করছিল। আওয়ামী লীগের লোকজন তাকে মারধর করে। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরবর্তিতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হামলায় মারা যাওয়া শিশুটি কোনো রাজনীতি করতো না, সে একটা দোকানের কর্মচারী। তার পরিবার বিএনপির সমর্থক। সে হিসাবে মারা যাওয়া শিশুটিও বিএনপি পরিবারের সদস্য। এখন আওয়ামী লীগ তাকে তাদের লোক বলে দাবি করছে। অথচ পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এই শিশুটিকে হত্যা করেছে। বিএনপির কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে এই ধরনের হামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ প্রচার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়াত হোসেন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
রোডমার্চ কর্মসূচিকে বানচাল করতেই মীরসরাইতে পরিকল্পিত হামলা
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

