চট্টগ্রাম জেলার ঈদে আজম শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শুভ আগমন প্রাণের মহান ঈদে আজম উপলক্ষে আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নেত্রী সাবিনা খাতুন সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে থানা ও জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, ঈদে আজমের মূল শিক্ষা হলো সত্য ও মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো কায়েম করা। না হয় সত্য ও মানবতার বিপরীত কাঠামো কায়েম থাকবে। মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ-অত্যাচার নিপীড়ন নিগ্রহ এর শিকার হতে থাকবে।

প্রিয়নবীর শুভাগমনের উদ্দেশ্য হলো সত্য ও মানবতার বিপরীত ধারা উৎখাত করে জগতব্যাপী শান্তি ও মানবতার ধারা কায়েম করা।

বক্তারা বলেন, শানে রেসালাত তথা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপার মহিমা বুঝাতে দয়াময় মাবুদের ঘোষণা ‘ওয়ারাফা’না লাকা জিকরাক’ (সুরা ইনশিরাহ, আয়াত : ৪)। সুতরাং প্রিয়নবীর শুভাগমনকে সাধারণ কোনো শব্দে নয় বরং দয়াময় মাবুদ রাব্বুল আলামিন এর সর্বোচ্চ রহমত , নিয়ামতের শোকরিয়া স্বরূপ ‘ঈদে আজম’ হিসেবে পালন করুন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত