সুবিধাবঞ্চিত শিশুদের হার্টের জন্মগত ছিদ্র বন্ধে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে গতকাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি স্পেশাল পেশেন্ট ফোরাম আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়েছে, হসপিটালের শিশু হৃদরোগ বিভাগ চালু হওয়ার শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস এবং বেলুনের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভাল্বের চিকিৎসা সেবাসহ সব ধরনের চিকিৎসা প্রদান করে আসছে।

পেশেন্ট ফোরামে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার, হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং। স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু হৃদরোগ বিভাগের বিনামূল্যের এই বিশেষ প্যাকেজটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রামের শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত