আসামে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে। আসামে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সিলেট জেলাও।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে আসাম। রাজ্যের কাছাড় জেলার উত্তরপূর্বাঞ্চলের ৪৩ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। কাছাড়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাছাড়ের সোনাই শহর থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত