“ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ” এর কর্ণফুলী আরবান প্রোগ্রামের উদ্যোগে ২০ আগস্ট রবিবার চট্টগ্রামের বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে “স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩” টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিইএসপি এন্ড আই-ওয়াস) জনি রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি, নারীনেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ডের সমন্বিত ৬ নং সংরক্ষিত আসনের সিটি ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী এবং স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার (আই-ওয়াস) খ্রীস্টপার কুইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৮নং বাকলিয়া ওয়ার্ডের কমিউনিটি সুপারভাইজার সুজানা আফনান।
প্রধান অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন, বাসযোগ্য সুন্দর ও হেলদি সিটি গড়তে সকলের সমন্বিত চেষ্টা থাকতে হবে। সরকার, সিটি কর্পোরেশন এবং ওয়ার্ল্ড ভিশনসহ এনজিওদের পাশাপাশি নগরবাসী এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যবান শিশুদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, তারাই বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে।
কাউন্সিলর শাহীন আক্তার রোজী হাফেজনগরকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনি রোজারিও। ওয়ার্ল্ড ভিশনের আঁখি আক্তার, অর্চ্যুতানন্দ চক্রবর্তী ও ইমন খন্দকারকে চাইল্ড এম্বাসেডর হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে ৩৭৭০জন শিশুকে উপহার প্রদান করা হয়।
কর্মসূচীতে ছিল আলোচনা সভা, নাটিকা, নৃত্য, সংগীত পরিবেশন, উপহার প্রদান ইত্যাদি।
বাকলিয়ায় স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

