দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অদ্য ২৪ জুলাই সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলন সফল ও সার্থক করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৯টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও ১০০০ জন ডেলিগেট।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু) বলেন, আধুনিক, অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী। স্বেচ্ছাসেবক লীগ দেশের তরুণ ও যুব সমাজকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার পাশে থাকবে অতন্দ্র প্রহরী হয়ে ভ্যানগার্ডের ন্যায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জ্ঞান নির্ভর মেধাভিত্তিক সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু),সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জাবেদুল আজম মাসুদ, জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. বোখারী আজম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, বাবর উদ্দীন সাগর, আলী আকবর, মো. শওকত হোসেন, প্রকৌশলী পলাশ বড়–য়া, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ লিখিত বক্তব্যে আরো বলেন, সকাল ১০টায় কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সম্মেলন উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, সন্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, রেলপথ মন্ত্রনালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কািমটির সভাপতি এ.বি এম ফজলে করিম চৌধুরী এম.পি, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মাহফুজুর রহমান মিতা এম.পি, চট্টগ্রাম-৩ সংসদীয় আসন, দিদারুল আলম এম.পি, চট্টগ্রাম-৪ সংসদীয় আসন, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ.কে.এম আজগর আলী, স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাবেদুল আজম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস মো. সাইফুল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)।
স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল মঙ্গলবার
অনলাইন ডেস্ক
Similar Articles
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

