রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ২টি যাত্রী ছাউনি উদ্বোধন

অনলাইন ডেস্ক

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে ভূজপুর ফটিকছড়িতে গতকাল ক্লাব সভাপতি মোঃ জামালউদ্দিন সিকদারের নেতৃত্বে ও অর্থায়নে ভূজপুর ফটিকছড়িতে ২টি রোটারী যাত্রী ছাউনি উদ্বোধন করেন ডিস্টিক্ট গর্ভনর ইঞ্জিঃ মোঃ মতিউর রহমান। রোটারি যাত্রী ছাউনি-১ কাজীরহাট বাজার, সিংহরিয়া রাস্তার মাথায় রোটারি জনগুরুত্ব স্থানে যাত্রী ছাউনি-২টি স্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিস্টিক্ট গর্ভনর ইঞ্জিঃ মোঃ মতিউর রহমান প্রকল্প সমূহ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠান সমূহে আরোও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গর্ভনর পিপি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, ডিস্টিক্ট সেক্রেটারী পিপি মোঃ আকবর হোসেন, সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী ও চার্টার প্রেসিডেন্ট মোঃ শাহাজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, জোনাল কোঅডিনেটর পিপি জামালউদ্দিন আহমেদ, এসিস্টান্ট গর্ভনর ও পিপি ইঞ্জিঃ আমজাদ হোসেন, প্রেসিডেন্ট মোঃ জামালউদ্দিন সিকদার, রোটারী ক্লাব অব ঢাকা হারমনির প্রেসিডেন্ট মোঃ লুৎফর রহমান, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারেক্ট নাঈম হাসান, ইফতি প্রমূখ।

ডিস্টিক্ট গর্ভনর রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং তিনি আরো বলেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং আমাদের জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ক্লাব এবং আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত