দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে নগরীর আহমদিয়া অদুদিয়া সুন্নিয়া তাহফিযুল ক্বোরআন মাদরাসায় ১৫ জুলাই দুপুরে হেফজখানার শিশুদের জন্য ভোজন আয়োজন, নাত-ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সর্বোচ্চ রক্ত সংগ্রহকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমন খন্দকারের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মিসবাহুর রশিদ ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ হামিদ রজভী, মুহাম্মদ মহসিন, পঞ্চায়েত মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম সাইফু, দৃষ্টিকোণ এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন ও মুহাম্মদ নূরনবী সাহেদ।

এতে বক্তারা দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ধারাবাহিক মানবিক কর্মকা-ের প্রশংসা করে বলেন, রক্তের প্রয়োজনে যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন দৃষ্টিকোণের রক্তদাতারা রক্তদানের মাধ্যমে তাদের পাশে থেকে সহযোগিতা করে যায়। পাশাপাশি দৃষ্টিকোণ এর নতুন চালু হওয়া শিক্ষা প্রজেক্ট খবধৎহ ঋড়ৎ অষষ এর কার্যক্রমের প্রশংসা করেন। বক্তারা আরো বলেন, মানবসেবা মহৎ ও পুণ্যময় কাজ। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।

সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। সৃজনশীল এই চিন্তাধারা সমাজ ও দেশের জন্য বেশ উপকারী বলে বক্তারা উল্লেখ করেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফাহিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আজগর, সাংগঠনিক সম্পাদক জুবাইর হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক রবিউল হোসেন, দপ্তর সম্পাদক রিদুয়ান রোহান, আবদুল্লাহ, আজাদ, মেহেদি, জামশেদ রাকিব, মানিক দে, হাসান, তাহিয়া, সানজিদা, সোনিয়া প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত