দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিঙ্গেল এসটিপি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্রের (এসটিপি) উদ্বোধন করেছেন। ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত এই পয়ঃশোধন কেন্দ্র দিনে ৫০ মিলিয়ন পয়ঃশোধন করতে সক্ষম। যেটি ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণ থেকে রক্ষা করবে।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগারের উদ্বোধন এবং পাগলা পয়ঃশোধনাগারের পুননির্মাণ ও সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেশে এটাই প্রথম এ ধরনের প্ল্যান্ট। প্ল্যান্টটি দিনে ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন প্রক্রিয়ার ক্ষমতা আছে। যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ।

২০৩০ সালের মধ্যে ঢাকার শতভাগ পয়ঃশোধন প্রক্রিয়ার মহাপরিকল্পনা অনুযায়ী পাগলা, উত্তরা, রায়েরবাজার ও মিরপুর এলাকায় একটি করে আরও চারটি পয়ঃশোধন কেন্দ্র নির্মাণ করা হবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত