‘লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন’

অনলাইন ডেস্ক

বিনোদন ডেস্ক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক তিনি। সিদ্দিক-মিমের বিচ্ছেদের পেছনে বড় একটি কারণ- মিম শোবিজে কাজ করতে চেয়েছিলেন আর সেখানে বাধা দিয়েছিলেন সিদ্দিক। এ নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে। অবশেষে ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

অভিনয়ে পাওয়া না গেলেও মডেলিংয়ে নিয়মিত আছেন মারিয়া মিম। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়েই আবেদনময়ী রূপে হাজির হন মিম। শুধু ছবিই নয়, আপত্তিকর ক্যাপশনের কারণেও বহুবার আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন মিম। যেখানে বধূবেশে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে তাকে। ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন।’

মিমের এমন ক্যাপশনে ভক্তদের মাঝে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অধিকাংশই সেই ছবিতে নেতিবাচক মন্তব্য করেছে। যদিও ভক্তদের এসব কোনো মন্তব্যরই জবাব দেননি তিনি।

এর আগে, এই মডেলকে দেখা যায় বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে। ওই ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত