বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও ফল উৎসব পালন

অনলাইন ডেস্ক

বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৩ বলুয়ারদীঘির বালিকা সরকারি প্রাইমারী বিদ্যালয়ের উদ্যোগে অদ্য ২০ জুন ২০২৩ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি সাবেক কমিশনার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ ওসদাগর, বিশেষ অতিথি কোতোয়ালী থানা শিক্ষা অফিসার লিপি রাণী গুপ্ত উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রীতি সেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সুচনা মমতাজ, শিক্ষানুরাগী মোহাম্মদ ওয়াসিম, রহমত উল্ল্যাহ সুমন। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষিকা স্বপনা রাণী দাশ, অনিন্দিতা পাল, অনুরাধা চক্রবর্ত্তী, নাছিমা আখতার বেগম, রেহানা বেগম, মেরি মিত্র, শুক্লা চৌধুরী, কোহিনুর আক্তার, দীপা দে প্রমুখ। পরে ফল উৎসবের মাধ্যমে ছাত্রীদেরকে মৌসুমী বিভিন্ন ফল খাওয়ানো হয় এবং ফলের পরিচয় ও গুণাগুন বর্ণনা করা হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত